Posts

Image
বিজয়নগরের বাঘ ============== দাক্ষিণাত্যে তুর্কি আগ্রাসন =================== জিয়াউদ্দিন বারানির লেখনী অনুযায়ী ১৩০৩ সালের প্রথমার্ধে দিল্লির বিজাতীয় তুর্কি দস্যু আলাউদ্দিন খিলজি তার দুই প্রিয় সেনাপতি মালিক জুনা আর মালিক ঝাজ্জুকে কাকাতিয়ার রাজধানি ওয়ারাঙ্গল বা ওরাগাল্লু আক্রমণ করবার জন্য প্রেরন করেন। কিন্তু রাজা দ্বিতীয় প্রতাপরুদ্রের রুদ্ররোষের সম্মুখে খড়কুটোর মতো উড়ে যায় তুর্কি বাহিনীর আক্রমণ। পরাজিত হয় খিলজি বাহিনী, কাকাতিয়ার বাহিনীর পাল্টা প্রহারে মৃত্যু হয় তুর্কি সেনাপতি মালিক জুনার আর গুরুতর আহত হন আরেক সেনাপতি মালিক ঝাজ্জু। পরবর্তীকালে সেনাবাহিনী থেকে অপসারিত হন মালিক ঝাজ্জু। এরপর ১৩০৮ সালে আলাউদ্দিন খিলজির নির্দেশে এক বিশাল বাহিনী সমেত পুনরায় কাকাতিয়ার রাজধানি ওরাগাল্লু আক্রমণ করেন তাঁর সবচেয়ে প্রিয়তম সেনাপতি মালিক কাফুর। কিন্তু সেই আক্রমণও সফলভাবে প্রতিহত করেন দ্বিতীয় প্রতাপরুদ্র। এরপর মালিক কাফুর দেবগিরি আক্রমণ ও অধিকার করে পুনরায় ১৩১০ সালে আক্রমণ করেন কাকাতিয়া রাজ্য। সেই যুদ্ধে তুর্কি দস্যুদের পূর্ণরূপে সহায়তা দান করেন কাকাতিয়ার চির শত্রু দেবগিরি রাজ্যের শয়তান রাজা রামচন...

বিষ কন্যা

Image
বিষ কন্যা, সম্পূর্ণ উপন্যাস ==================== গৌড় চন্দ্রিকা ========== প্রাচীন ভারতের স্বাধীনতা আর স্বতন্ত্রতা ধ্বংস হয়েছিল বর্বর তুর্কি আক্রমণের ফলে। শুধু স্বাধীনতা হরণই নয় সেই সাথে প্রাচীন ভারতবর্ষের যাবতীয় ঐতিহ্য, প্রাচুর্য আর গরিমাও বিনষ্ট হয়েছিল এই বিজাতীয় আগ্রাসনের ফলে। এক কথায় বলতে গেলে পতন হয়েছিল একটি স্বর্ণময় সভ্যতার। তুর্কিরা নালন্দা বিশ্ববিদ্যালয় সহ প্রাচীন ভারতের একাধিক পাঠশালায় হামলা চালিয়ে সেখানে রক্ষিত প্রাচীন পুস্তকগুলি পুড়িয়ে বা চাঁদ বারদাই দ্বারা রচিত পৃথ্বীরাজ রাসোর মতো পুস্তকের লেখনি বিকৃত করে তুর্কিরা নষ্ট করে দিতে চেয়েছিল পুরো একটা অধ্যায়ের ইতিহাস। প্রমান করতে চেয়েছিল যে প্রাচীন ভারতের অধিবাসীরা আসলে অশিক্ষিত আর বর্বর ছিলেন এবং তাঁরা উল্লেখযোগ্য কোনও ইতিহাস রচিত করতে পারেননি। এই তুর্কি আগ্রাসনকারীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ব্যক্তিরা হলেন গজনীর সুলতান মামুদ, ঘুরের সুলতান মহম্মদ ঘোরী, দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি আর তুঘলক বংশের সুলতান মহম্মদ বিন তুঘলক। অবশ্যই মোগল বাদশাহদের কুকীর্তি ধরা হয়নি এই তালিকায়। ১২৬৭ সালে আফগানিস্থানের কোনও এক র...